চাষিদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজ আমদানি বন্ধের দাবিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন পেঁয়াজচাষিরা। স্থানীয় কেদারগঞ্জ বাজার থেকে গতকাল সোমবার বেলা ১১টার দিকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। চাষিদের অভিযোগ, খেত থেকে প্রতিবছর পেঁয়াজ তোলার মৌসুমে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি করে। এতে দেশীয় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবারও একই সময়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এটা অনতিবিলম্বে বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।