চাষিদের রক্ষায় লবণ আমদানি বন্ধ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের প্রায় ৫০ হাজার লবণচাষিকে বাঁচাতে ভারত থেকে লবণ আমদানি বন্ধ এবং দেশে উৎপাদিত লবণের মাঠপর্যায়ে ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছে তিনটি বেসরকারি সংস্থা (এনজিও) কোস্ট ট্রাস্ট, পালস বাংলাদেশ ও হেলপ কক্সবাজার। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সরকারের কাছে এই দাবির কথা তুলে ধরা হয়।হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাসেম জানান, লবণচাষিদের দুর্দশার চিত্র তুলে ধরতে লবণ আমদানি বন্ধ এবং নায্যমূল্য নিশ্চিত করার দাবিতে ১৪ জানুয়ারি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। পরের দিন ১৫ জানুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।