চাষী নজরুলের অবস্থা সংকটজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের শারীরিক অবস্থা সংকটজনক। গতকাল শনিবার সকাল ১০টা থেকে তাঁকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হচ্ছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।
চাষী নজরুল ইসলামের চিকিৎসক সৈয়দ আকরাম হোসেন বলেন, সকাল ১০টার দিকে হঠাৎ চাষী নজরুল ইসলামের রক্তচাপ মারাত্মকভাবে কমে যায়। তাঁর শ্বাসপ্রশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছিল। এ অবস্থায় কৃত্রিমভাবেই তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণ ও শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়। তিনি বলেন, চাষী নজরুল ইসলাম সামান্য সাড়া দিচ্ছেন, অবস্থা খুবই আশঙ্কাজনক।
চাষী নজরুল ইসলাম কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক পেয়েছেন। স্বাধীনতার পর প্রথম মুক্তিযুদ্ধের ছবি ওরা ১১ জন পরিচালনা করে প্রশংসিত হন তিনি।