চাড়িপাড়ায় সমুদ্রবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিনিধিদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গতকাল শুক্রবার সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল উপজেলার লালুয়া ইউনিয়নের রামনাবাদ পাড়ের চাড়িপাড়া পরিদর্শন করেছে।পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের ডাকবাংলোয় প্রতিনিধিদলের প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘আগামী বছরের জানুয়ারি মাসে জরিপকাজ শেষ হবে। তবে প্রাথমিকভাবে এ স্থানটি যাচাই করে মনে হয়েছে, এখানে সমুদ্রবন্দর করার উপযোগিতা রয়েছে।’