চায়না রানী সরকার
চায়না রানী সরকারের শ্রাদ্ধ আজ রোববার। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় ঘাট শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। আজ গোয়ালন্দ পৌরসভার ক্ষুদিরাম সরকার পাড়ায় প্রয়াতের নিজের বাসায় আদ্য শ্রাদ্ধ ও অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। চায়না রানী গত ২২ ডিসেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি ফরিদপুরের সালথা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সভাপতি কৃষ্ণ চন্দ্র চক্রবর্তীর মা। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আলোচনার মাধ্যমে নিরপেক্ষ ইসি গঠনে আশাবাদী রাষ্ট্রপতি
বাসস
রাষ্ট্রপতি েমা. আবদুল হামিদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি দক্ষ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) গঠন করা সম্ভব। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত ইসি ভবন উদ্বোধনকালে তিনি এই আশা ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শিগগিরই শেষ হবে। তাই নতুন একটি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আমি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে শুরু করেছি। দলগুলোর পক্ষ থেকে নেতারা তাঁদের প্রস্তাব জমা দিচ্ছেন।’ তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দল, প্রার্থী ও তাদের সমর্থকসহ সবার সহযোগিতা জরুরি।’
রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচনী কার্যক্রম চালানো রাজনৈতিক দলের অংশগ্রহণই একটি প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের প্রধান পূর্বশর্ত। এ সময় তিনি সদ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের কথা উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে এই নির্বাচন দেশের জনগণের মনোযোগ আকর্ষণ করেছে।
সাংবাদিকদের মোশাররফ
কর্মসূচিতে বাধা দিলে সরকারই ক্ষতিগ্রস্ত হবে
নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দিলে বিএনপির কোনো ক্ষতি হবে না। এতে বরং সরকারই ক্ষতিগ্রস্ত হবে। বাধা দিলে নতুন করে সরকারের মুখোশ উন্মোচিত হবে।
গতকাল শনিবার সকালে কৃষক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মোশাররফ এসব কথা বলেন। এর আগে তিনি কৃষক দলের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি হচ্ছে। দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। অন্যদিকে আওয়ামী লীগ দিনটি পালন করে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে। আওয়ামী লীগ ইতিমধ্যে বলেছে, ৫ জানুয়ারি জনগণ বিএনপিকে মাঠে নামতে দেবে না। বিএনপি বলেছে, তাদের কর্মসূচি হবেই।
বিএনপি শেষ পর্যন্ত কর্মসূচি পালন করতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে গতকাল খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, ৫ জানুয়ারিতে জনগণ ভোট দিতে পারেনি, এটি গণতন্ত্রের জন্য কলঙ্কিত দিন। বিনা ভোটে নির্বাচিত হওয়ায় সরকার এই দিনটি নিয়ে ভীত।
খন্দকার মোশাররফ বলেন, ৫ জানুয়ারি বিএনপিকে কর্মসূচি করতে বাধা দিলে জনগণ সেটি বিচার করবে।
গতকাল দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে সরকার বিএনপির কর্মসূচি নিয়ে কোনো টালবাহানা করবে না। তিনি বলেন, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে, ঢাকাসহ সারা দেশে সে কর্মসূচি পালনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আজ পাঠ্যপুস্তক উৎসব
নিজস্ব প্রতিবেদক
ছাপা শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে গেছে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যবই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার বই বিতরণের কাজ উদ্বোধনও করেছেন। এখন কেবল উৎসবের অপেক্ষা। আজ রোববার বছরের প্রথম দিনে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্যাপিত হবে পাঠ্যপুস্তক উৎসব। খালি হাতে বিদ্যালয়ে গিয়ে নতুন বই নিয়ে বাড়ি ফিরবে শিক্ষার্থীরা।
উৎসব উদ্যাপনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় উৎসব হবে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে। উৎসব উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে রাজধানীর ৩১টি বিদ্যালয়ের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে আনা হচ্ছে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে এই উৎসব। প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উৎসবে থাকবে ঢাকা মহানগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সূত্র জানায়, প্রথমবারের মতো পাঁচটি ক্ষুদ্র জাতিসত্তার (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদরি) প্রাক-প্রাথমিক স্তরের শিশুদের মাতৃভাষায় বই দেওয়া হবে।
শ্রাদ্ধ
চায়না রানী সরকার
চায়না রানী সরকারের শ্রাদ্ধ আজ রোববার। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় ঘাট শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। আজ গোয়ালন্দ পৌরসভার ক্ষুদিরাম সরকার পাড়ায় প্রয়াতের নিজের বাসায় আদ্য শ্রাদ্ধ ও অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। চায়না রানী গত ২২ ডিসেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি ফরিদপুরের সালথা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সভাপতি কৃষ্ণ চন্দ্র চক্রবর্তীর মা। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি