চায়ের দোকান জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৌর নির্বাচন উপলক্ষে জমজমাট হয়ে উঠেছে চায়ের দোকানগুলো। নির্বাচনী উত্তাপ ছড়াতে পৌরসভার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে নতুন নতুন চায়ের দোকান।
গতকাল শনিবার পৌরসভার ধানগড়া, মহেশপুর, লক্ষ্মীকোলা, রণতিথাসহ বিভিন্ন এলাকা ঘুরে এসব জানা যায়। ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচন সামনে রেখে দুটি নতুন চায়ের দোকান গড়ে উঠেছে। পুরোনো দোকানি আবদুর রউফ বলেন, শুধু চা নয়, এখানে পরোটা, পুরি ও শিঙাড়া বানানো হচ্ছে। বিস্কুট-চায়ের সঙ্গে এসবও ভালোই বিক্রি হচ্ছে।
ধানগড়া বৌবাজারে নতুন চায়ের দোকান খুলেছেন শাহিন। তিনি বলেন, লোক সমাগম থাকলেও আগে এলাকাটিতে চায়ের দোকান ছিল না।