চায়ের দোকানে ট্রাক, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের রূপাতলী এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক চায়ের দোকানে ঢুকে পড়ে। ট্রাকের চাপায় আ. কাদের নামের এক শ্রমিক নিহত হন।
আহত ব্যক্তিরা হলেন অ্যাংকর সিমেন্ট কারখানার শ্রমিক মিজানুর রহমান (৩৫), মো. বিপ্লব (৩০) এবং চায়ের দোকানি মো. আলাউদ্দিন। এঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাদের (৩৫) ভোলা জেলার আবু হানিফের ছেলে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।