চায়ের দ্বিতীয় নিলামকেন্দ্র স্থাপনে শিগগিরই সিদ্ধান্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যসচিব মোহাম্মদ গোলাম হোসেন বলেছেন, ‘শ্রীমঙ্গলে চায়ের দ্বিতীয় নিলামকেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা তাঁর মন্ত্রণালয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গলে নিলামকেন্দ্র স্থাপনের দাবি করে আসছে। এই প্রেক্ষাপটে একটি কমিটি মৌলভীবাজার জেলা পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। মন্ত্রণালয় এটি পরীক্ষা-নিরীক্ষা করছে। আশা করি এ বিষয়ে শিগগিরই মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’বাণিজ্যসচিব গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্য প্রাণী অবমুক্ত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।বাণিজ্যসচিব মোহাম্মদ গোলাম হোসেন বলেন, দেশের ৯২ শতাংশ চা সিলেট বিভাগে উৎপন্ন হয়। সাম্প্রতিক সময়ে চায়ের রপ্তানি কমে যাওয়ায় চায়ের জন্য চট্টগ্রাম বন্দরের গুরুত্ব অনেকটা কমে গেছে। শ্রীমঙ্গলে চায়ের নিলামকেন্দ্র স্থাপিত হলে উৎপাদন বাড়বে কি না এবং উৎপাদনকারীরা কতটুকু উপকৃত হবেন, বিষয়টি মাথায় রেখে মন্ত্রণালয় কাজ করছে।এ সময় তাঁর সঙ্গে ছিলেন চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক মো. হারুনুর রশিদ সরকার ও বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।