চা-জনগোষ্ঠীর জন্য শিক্ষার পরিবেশ নিশ্চিত করা দরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চা-জনগোষ্ঠীর ছেলেমেয়েরাও এখন সমাজের অগ্রসর জনগোষ্ঠীর অংশ হয়ে পড়েছে। কোনোভাবেই তারা মূলধারার ছেলেমেয়েদের চেয়ে পিছিয়ে থাকবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে তারা সমাজে ভালো অবস্থান করে নেবে। তবে এ জন্য প্রয়োজন শিক্ষার যথাযথ পরিবেশ নিশ্চিত করা। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগ যথেষ্ট মাত্রায় প্রয়োজন।
গত শুক্রবার বেলা ১১টায় সিলেট সদর উপজেলার শাহপরান এলাকার উপজেলা গণমিলনায়তনে সিলেট জেলার ২২টি চা-বাগানের ১১৩ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। সিলেট চা-জনগোষ্ঠী ছাত্র-যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ২০১৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি দিলীপ রঞ্জন কুর্মী এবং সঞ্চালন করেন সাধারণ সম্পাদক সুজিত বাড়াইক।