চা-বাগানে মাদক ব্যবসা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগানে অবৈধ মাদক ব্যবসা বন্ধের দাবি জানিয়েছে চা-বাগানের মাদক প্রতিরোধ কমিটি। গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এ দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপির অনুলিপি মৌলভীবাজার-৩ আসনের সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় টেংরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার ও মাথিউরা চা-বাগানের ব্যবস্থাপকের কাছে দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, প্রায় এক বছর ধরে এই চা-বাগানে তিন থেকে চারজন মাদক ব্যবসায়ী অবৈধ ফেনসিডিল, বিদেশি মদ, ইয়াবা ও গাঁজা ব্যাপক হারে ছড়িয়ে দিয়েছে। এতে এলাকার উঠতি বয়সী তরুণেরা মাদকাসক্ত হওয়া ছাড়াও মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছেন। সকাল থেকে রাত অবধি বিভিন্ন স্থান থেকে তরুণ-যুবকেরা শতাধিক গাড়ি ও মোটরসাইকেল নিয়ে চা-বাগান এলাকায় এসে ভিড় জমাচ্ছেন। অবাধে মাদক ব্যবসার কারণে সাধারণ মানুষ ও চা-বাগানের শ্রমিকেরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
রাজনগরের ইউএনও আইনুর আক্তার পান্না বলেন, ‘কিছুদিন আগেও আমরা অভিযান চালিয়েছি।’