চা-বাগানের সরু পথে সাইকেল প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালদা ভ্যালি চা–বাগানের সরু রাস্তায় প্র​ি​তযোগীরা
হালদা ভ্যালি চা–বাগানের সরু রাস্তায় প্র​ি​তযোগীরা

ফটিকছড়ির হালদা ভ্যালি চা-বাগানে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী মাউন্টেইন সাইকেল প্রতিযোগিতা। ‘মাউন্টেইন বাইক চ্যালেঞ্জ’ শিরোনামের এই প্রতিযোগিতার প্রথম দিন সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৩০ জন প্রতিযোগী।
প্রতিযোগিতা উপলক্ষে স্থানীয় বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানেরও আয়োজন করা হয়। জাতিসংঘ ঘোষিত পানি এবং আন্তর্জাতিক মাটি বর্ষ ২০১৫ উপলক্ষে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব (ব্যাক) বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে।
গতকাল বেলা ১১টায় মাউন্টেইন সাইকেল প্রতিযোগিতা শুরু হয়। চা-বাগানের সরু সড়কের ৩০ কিলোমিটারজুড়ে সাইকেল চালান প্রতিযোগীরা। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মিজানুল জামিল, আবুল বাশার, জাহিদুল ইসলাম।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেডরোলো এনকে লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক নাদের খান। বিশেষ অতিথি ছিলেন ইতালির এসপিএ কোম্পানির আমদানিবিষয়ক কর্মকর্তা অ্যালিসিও ফ্রাংকিত্তো, এয়ারটেল বাংলাদেশের কর্মকর্তা আশরাফুল হক চৌধুরী, উত্তরা মোটরসের সহকারী মহাব্যবস্থাপক শহীদুল আলম, সাইকেল শপ বিডির ব্যবস্থাপনা পরিচালক সাদাত মোনেম, ব্যাকের কর্মকর্তা মশিউর র. খন্দকার প্রমুখ।
সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন ফালগুনী মজুমদার ও প্রেমসুন্দর বৈষ্ণবী এবং কলকাতা থেকে আগত গানের দল ‘উরান’-এর সদস্যরা।