চা-বিক্রেতা ও অটোচালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত সোমবার রাতে এক চা–বিক্রেতাকে হত্যা করা হয়েছে। চাঁদপুর জেলা শহরের পুরানবাজার এলাকায় এক অটোরিকশাচালক খুন হয়েছেন। সিলেটের গোয়াইনঘাটে গতকাল মঙ্গলবার এক ব্যক্তি ও নেত্রকোনার কলমাকান্দায় এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন বাঞ্ছারামপুর উপজেলার উলুকান্দি গ্রামের আবদুল বাতেন (৪৫), চাঁদপুর জেলা শহরের পুরানবাজার এলাকার মো. সুমন (২২) , গোয়াইনঘাট উপজেলার ফতেপুর পঞ্চম খণ্ড (বানীগ্রাম) গ্রামের আবদুল করিম (৩৪) ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জমসেরপুর গ্রামের গোপী রঞ্জন সরকার (৪০)।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): বাঞ্ছারামপুর থানা পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার উলুকান্দি গ্রামের আবদুল বাতেন গত সোমবার বিকেলে মেঘনা নদীর বাঁধের ওপর নিজের চায়ের দোকানে যান। চা বিক্রির পর রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে যান তিনি। রাত তিনটার দিকে বাড়ির দুই শ গজ দক্ষিণে পতিত জমিতে আবদুল বাতেনের লাশ পড়ে থাকতে দেখেন তাঁর স্ত্রী জাহানারা বেগম। গতকাল সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব বলেন, নিহত ব্যক্তির মাথার পেছনে, কপালে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, আবদুল বাতেনকে ভারী কোনো বস্তু দিয়ে হত্যা করা হয়েছে।
মতলব দক্ষিণ (চাঁদপুর): চাঁদপুর জেলা শহরের পুরানবাজার এলাকায় অটোরিকশাচালক সুমন খুন হয়েছেন। পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন পুরানবাজার এলাকায় জনৈক আছিয়া বেগমের বাড়িতে স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন। গত রোববার রাত নয়টায় সুমন বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকেরা সারা রাত খোঁজাখুঁজি করে কোথাও তাঁর সন্ধান পায়নি। সোমবার বেলা একটায় পুরানবাজারের বউবাজার এলাকার একটি ডোবায় তাঁর ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন চাঁদপুর মডেল থানার পুলিশ ও তাঁর পরিবারকে খবর দেয়। বেলা দেড়টায় পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালিউল্লা অলি বলেন, সুমনকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেট: গতকাল দুপুর ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর পঞ্চম খণ্ড (বানীগ্রাম) গ্রামের বিন্নাকান্দি বিলের পানিতে আবদুল করিমের লাশ ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেয়। বিকেল চারটার দিকে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। পুলিশ পুরো বিষয়টি জানার পাশাপাশি হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা করছে।
নেত্রকোনা: গতকাল সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ একটি ডোবা থেকে স্কুলশিক্ষক গোপী রঞ্জন সরকার লাশ উদ্ধার করে। তাঁর নাম (৪০)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপী রঞ্জন কলমাকান্দা সদরের মুক্তি প্রিক্যাডেট স্কুলে শিক্ষকতা করতেন। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে তাঁর মুঠোফোনে একটি ফোন এলে তিনি বাসা থেকে বের হন।