চা-বোর্ডের কর্মচারী ও এক নারীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চা-বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে (এমএলএসএস) ছয় মাসের ও তাঁর সঙ্গে আটক এক নারীকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় গত বুধবার তাঁদের ওই শাস্তি দেওয়া হয়।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই কর্মচারী যোগদানের পর মাদকসহ অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত করেন কার্যালয়টিকে। প্রতিবাদ করলে তিনি একই কার্যালয়ের নৈশপ্রহরীকে মারপিট করেন। স্থানীয় লোকজন বিষয়টি আঞ্চলিক চা-বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত বুধবার দুপুরে সকালে তিনি এক নারীকে কার্যালয়ে ঢোকালে স্থানীয় লোকজন তাঁদের দুজনকে আটকে রেখে থানায় খবর দেন। পুলিশ এসে ওই নারীসহ তাঁকে ধরে নিয়ে যায়। পরে পুলিশ তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক রনি আলম নূর রাতে তাঁদের ওই শাস্তি দেন।

পঞ্চগড় চা-বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন পরিকল্পনা কর্মকর্তা সুমন শিকদার মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।