চা-শিল্পকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের সম্ভাবনাময় চা-শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র চা-চাষিরা। পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন পঞ্চগড়ের সভাপতি আমিরুল হক।

এদিকে জেলার সমতলভূমির এই চা-শিল্পকে রক্ষার জন্য কারখানা ও চায়ের নিলাম বাজার স্থাপন, আমদানি করা চায়ে প্রতি কেজিতে ২ ডলার ট্যারিফ আরোপসহ আট দফা দাবি উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল জব্বার, চা-চাষি জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর ছিদ্দিক, সদর ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম, তেঁতুলিয়া ইউপির চেয়ারম্যান কাজী আনিসসহ শতাধিক চা-চাষি উপস্থিত ছিলেন।