চা-শ্রমিকদের মিছিলে বাধার প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কালাগুল চা-বাগান নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আগে দালাল তৈরি করে শ্রমিক স্বার্থবিরোধী তৎপরতা চালানো হয়েছিল। না পেরে ষড়যন্ত্রে এখন পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টসমর্থিত (এনডিএফ) শ্রমিক সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও বাংলাদেশ হোটেল শ্রমিক সংঘের নেতারা গতকাল সোমবার প্রতিবাদ সমাবেশে এসব অভিযোগ করেন। গত রোববার সিলেটের শহরতলির মালনীছড়া চা-বাগানের ফটকে ধর্মঘটী চা শ্রমিকদের মিছিলে পুলিশ বাধা দেয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে নগরের কোর্ট পয়েন্টে এ দুই সংগঠনের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়।
দুই সংগঠনের নেতা-কর্মীরা নগরের বন্দরবাজার মহাজনপট্টি থেকে মিছিল নিয়ে ওসমানী শিশুপার্ক, পেপার পয়েন্ট, সিটি পয়েন্ট ঘুরে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা হোটেল শ্রমিক সংঘের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সহকারী সম্পাদক রমজান আলী, ট্রেড ইউনিয়ন সংঘ মহানগর কমিটির সহসভাপতি আরিফুর রহমান বক্তব্য দেন।
দৈনিক মজুরি ৬৯ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে সিলেট শহরতলির কালাগুল চা-বাগানে চা শ্রমিক সংঘ গত ১ জুলাই থেকে লাগাতার ধর্মঘট পালন করছে।