চা-শ্রমিকনেতার মামলা প্রত্যাহারের দাবিতে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা-বাগানের শ্রমিকনেতা পঙ্কজ কন্দের বিরুদ্ধে হওয়া মামলা তুলে নেওয়ার দাবিতে চা ছাত্র যুব পরিষদের উদ্যোগে কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানে প্রতিবাদ সভা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে আলীনগর চা-বাগানের শহীদ মিনার প্রাঙ্গণে ওই সভা হয়। এতে চা ছাত্র যুব পরিষদের কার্যকরী কমিটির সদস্য সজল কৈরী সভাপতিত্ব করেন।