চিংড়িঘের দখলের চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ চিংড়িঘের দখলের চেষ্টাকালে বন্দুক ও ককটেলসহ দুই সন্ত্রাসীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গতকাল মঙ্গলবার ভোররাতে শ্যামনগর উপজেলার গাবুরা থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খুলনার কয়রা উপজেলার কাচারিবাড়ী গ্রামের টুলু রহমান (৩২) ও কামরুল ইসলাম (২৮)। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খানের ভাষ্যমতে, সুন্দরবনসংলগ্ন গাবুরা ইউনিয়নের সাইফুল জোয়াদ্দারের ঘের দখলের চেষ্টাকালে এলাকাবাসী তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে একটি বন্দুক, ছয়টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া টুলু একজন বনদস্যু। তাঁর বিরুদ্ধে শ্যামনগর ও কয়রা থানায় ১৫টি মামলা রয়েছে।