চিংড়িচাষিদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ২৫ জন চিংড়িচাষিকে চিংড়ি চাষের আধুনিক কলাকৌশল ও পদ্ধতির ওপর তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণ গতকাল বুধবার দুপুরে শেষ হয়। গত সোমবার সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় মৎস্যবীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মো. ফনির হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার।