প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার এক গবেষণা প্রকল্প সমাপনী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত সেমিনারে চিংড়ির মাথা দিয়ে মুরগির খাদ্যাংশ তৈরির গবেষণার সাফল্য তুলে ধরা হয়।
সেমিনারে গবেষণা প্রকল্পের প্রধান গবেষক এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক সরদার শফিফুল ইসলাম তাঁর গবেষণা পর্যবেক্ষণ এবং তার সারসংক্ষেপ তুলে ধরে বলেন, মুরগির খাদ্যের অন্যতম কাঁচামাল সয়াবিন-সংকটের সময় বিকল্প হিসেবে চিংড়ির মাথা ব্যবহার করা যেতে পারে। তবে লেয়ার মুরগির দৈহিক বৃদ্ধি এবং ডিম দেওয়ার ক্ষেত্রে সয়াবিনের সঙ্গে চিংড়ির মাথা ব্যবহারের হার ৩: ১ হলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে।