চিংড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা সেতু এলাকা থেকে অপদ্রব্য মেশানো ২ হাজার ৮০০ কেজি চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার সকালে কোস্টগার্ড রূপসা স্টেশনের একটি দল এই অভিযান পরিচালনা করে। জব্দ হওয়া চিংড়ির বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা। কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা এম ফরিদুজ্জামান খান বলেন, অভিযানের সময় চিংড়ির মালিককে পাওয়া যায়নি। জব্দ করা চিংড়ি ধ্বংস করা হয়েছে।