চিংড়ি পোনা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা থেকে ১ লাখ ১০ হাজার গলদা ও বাগদা চিংড়ির পোনা জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার কালাবিবির দীঘির মোড় এলাকা থেকে এসব পোনা জব্দ করা হয়। আনোয়ারা উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামের বাঁশখালী উপকূল থেকে আহরণ করে শহরের দিকে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ভ্রাম্যমাণ আদালত এসব পোনা জব্দ করেন। পরে এগুলো চানখালী খালে ও উপজেলা পুকুরে অবমুক্ত করা হয়। আনোয়ারা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা প্রথম আলোকে বলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ এ অভিযান চালান। অভিযানের সময় পোনার মালিককে পাওয়া যায়নি। পরে পোনা পরিবহনের কাজে নিয়োজিত শ্রমিকদের তিন হাজার টাকা জরিমানা করা হয়।