চিংড়ি পোনা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকা থেকে পাঁচ লাখ গলদা চিংড়ির পোনা জব্দ করেছে চান্দগাঁও থানার পুলিশ। গত সোমবার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামে আনার পথে এসব পোনা জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ট্রাকযোগে প্রায় পাঁচ লাখ গলদা চিংড়ির পোনা চট্টগ্রামে আনার সময় কালুরঘাট এলাকায় পুলিশ সেগুলো জব্দ করে। এ সময় চারজনকে আটক করা হয়। জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, মৎস্য আইনে চিংড়ি পোনা আহরণ নিষিদ্ধ। এ কারণে পোনা জব্দ ও ওই চার ব্যক্তিকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে ওই চার ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।