প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে চিংড়িঘেরে বিষ প্রয়োগ করার অভিযোগ পাওয়া গেছে। ঘেরের মালিক আমিনুর শেখ বলেন, ‘দুপুরে বাড়িতে খাবার খেয়ে ঘেরে গেলে প্রতিবেশী দিনু মোল্যা আমাকে দেখে ঘেরের পাড় থেকে দৌড় দেন। ঘেরে গিয়ে দেখি মাছগুলো ভেসে উঠেছে। দিনুর সঙ্গে আমার আগে থেকেই বিরোধ ছিল।’