চিংড়িঘেরে হামলার প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গত মঙ্গলবার গভীর রাতে একটি চিংড়িঘেরে হামলার প্রস্তুতির অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্য মতে, মঙ্গলবার রাতে উপজেলার ঘটিভাঙ্গা এলাকার একটি চিংড়িঘের অবৈধভাবে দখল করার প্রস্তুতি নিচ্ছিল একদল চাঁদাবাজ। পরে পুলিশ ঘটিভাঙ্গা সড়কে অভিযান চালিয়ে মোহামঞ্চদ জহির, ইউনুছ করিম, শুক্কুর ও আব্দুল হাকিমকে গ্রেপ্তার করে।