চিংড়িচাষি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত বুধবার চিংড়ি চাষি সমাবেশ হয়েছে। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া নামের একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় জাগরণী চক্র এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক প্রফুল্ল কুমার সরকার। সভাপতিত্ব করেন সলিডারিডাডের প্রকল্প সমন্বয়কারী ইন্দু ভূষণ রায়। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা হরিপদ মণ্ডল, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম এনামুল হক, মুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী। স্বাগত বক্তব্য দেন সত্য নারায়ণ রায়। নড়াইল প্রতিনিধি|