চিংড়িচাষিদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে গলদা চিংড়িচাষিদের নিয়ে সমাবেশ হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার মুলিয়া বাজারে এ সমাবেশ হয়। সাসটেইনেবল অ্যাগ্রিকালচার ফুড সিকিউরিটি অ্যান্ড লিংকেজেস (সফল) প্রকল্প এবং এমইউসি ফুডস লিমিটেড এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন মুলিয়া ইউপির চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগের উপপরিচালক প্রফুল্ল কুমার সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা হরিপদ মণ্ডল, যশোরের এমইউসি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।