চিংড়িতে জেলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতি মুনাফার লোভে চিংড়িতে জেলি মাখিয়ে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে আবদুল্লাহপুরের সুলতান শাহ মাছের আড়তে র্যা বের অভিযান শেষে আদালত এ দণ্ড দেন। র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে র্যা ব-১-এর একটি দল ওই আড়তে অভিযান চালায়। এ সময় আদালত চিংড়িতে জেলি মাখিয়ে ওজন বৃদ্ধির প্রমাণ পান। মাছ বিক্রেতা আতাউল্লাহকে (৩৭) এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া আড়ত থেকে ২০ কেজি চিংড়ি জব্দ করা হয়।