চিংড়ির পোনা সরবরাহে কার্গো বিমান বাড়ানোর আশ্বাস মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চিংড়িপোনা খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য কার্গো বিমান বাড়ানোর আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান।গত শুক্রবার রাতে কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউসে চিংড়ি হ্যাচারি মালিকদের একটি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আশ্বাস দেন।সাক্ষাৎকালে হ্যাচারি মালিকদের সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব রইচ উদ্দিন মন্ত্রীকে বলেন, গত বছর কক্সবাজার বিমানবন্দর থেকে সাতটি কার্গো বিমান যশোরে চলত। কিন্তু জানুয়ারি থেকে এ যাত্রাপথে চলছে মাত্র একটি কার্গো বিমান। এতে জেলার কলাতলী, উখিয়া ও টেকনাফ সমুদ্র উপকূলে ৫৪টি হ্যাচারিতে উৎপাদিত চিংড়িপোনা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে ট্রাকে করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ বিভিন্ন অঞ্চলে চিংড়ির পোনা পরিবহন করতে হচ্ছে। এতে প্রায় অর্ধেক পোনা রাস্তায় মরে যায়। এ কারণে গত দুই মাসে হ্যাচারি মালিকদের অন্তত ২৫ কোটি টাকা লোকসান হয়েছে। এ জন্য এসব পোনা সরবরাহে কার্গো বিমানের সংখ্যা বাড়াতে মন্ত্রীর কাছে দাবি জানান হ্যাচারি মালিকেরা।পরে মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ নজিবুল ইসলাম, হ্যাচারি মালিক আশেকুল্লাহ, হুমায়ুন কবির, জিশান উদ্দিন প্রমুখ।গত শুক্রবার প্রথম আলোয় ‘অর্ধেক চিংড়িপোনা ট্রাকেই শেষ, লোকসানে ১৫ হ্যাচারি বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।