চিংড়িশিল্প রক্ষার দাবিতে মংলায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিংড়ি শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে গতকাল শনিবার বাগেরহাটের মংলা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন চিংড়িচাষিরা। প্রাকৃতিক পোনা আহরণে নিষেধাজ্ঞা থাকায় চাষিরা এখন হ্যাচারিতে উৎপাদিত ভাইরাস সংক্রমিত পোনা ঘেরে ছেড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রুগ্ণ পোনার কারণে ঘেরগুলোতে মড়ক লেগেই আছে। তাই চিংড়িশিল্পকে বাঁচাতে নদী ও সাগর থেকে পোনা আহরণে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।