চিকি ৎ সকের মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি
ডাক্তার আবুল কালাম আজাদের মুক্তির দাবিতে গতকাল রোববার দিনাজপুরে চিকি ৎ সকেরা এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। দিনাজপুরের সব সরকারি-বেসরকারি হাসপাতালের চিকি ৎ সকেরা কর্মবিরতি পালন করেছেন বলে জেলা বিএমএ সূত্রে জানা গেছে।জেলা বিএমএর সাধারণ সম্পাদক মো. আহাদ আলী জানান, দিনাজপুরের চিকি ৎ সকসমাজ শিশু হত্যার ঘটনার সঙ্গে প্রকৃত জড়িত ব্যক্তিদের বিচার দাবি করছে। একই সঙ্গে চিকি ৎ সকসমাজ মনে করে, ওই ঘটনায় আজাদের কোনো সংশ্লিষ্টতা নেই, তিনি ষড়যন্ত্রের শিকার। বিএমএ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান ও মহাসচিব মো. শারফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ও বিএমএর পূর্বানুমতি ছাড়া কোনো চিকি ৎ সককে গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।