লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন ২৯ আগস্ট শ্বশুরবাড়ি ভোলায় আসেন ঈদ করতে। ঈদের দিন হঠা ৎ বুকের ব্যথা শুরু হয়। ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলেও চিকি ৎ সা পাননি। কারণ, এখানে হূদেরাগ বিশেষজ্ঞ নেই। অক্সিজেন দিয়ে তাঁকে বরিশাল পাঠানো হলে স্পিডবোটে ওঠানোর আগেই তিনি মারা যান।ভোলা কালীবাড়ী রোডের বাসিন্দা গালিব ইবনে ফেরদৌস বলেন, ‘বরিশাল থেকে আসা মেডিসিন বিশেষজ্ঞ এইচ এন সরকার ভোলায় হূদেরাগের বড় চিকি ৎ সক হিসেবে পরিচিত। বৃহস্পতি ও শুক্রবার দুই দিন রোগী দেখেন তিনি। তিনি বেশির ভাগ রোগীর প্রস্রাব, পায়খানা ও রক্ত পরীক্ষা এবং এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রাম করতে দেন। তাঁর ভুল চিকি ৎ সার কারণে ১৯ আগস্ট আমার শ্বশুর ওয়াজিউল্লাহ (৬৫) মারা গেছেন। আমি তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিলে ভোলার প্যাথলজির মালিকেরা তদবির শুরু করেন।’ একই ধরনের অভিযোগ করেন গাজীপুর রোডের বাসিন্দা নাট্যকর্মী এস এম বাহাউদ্দিন, ভোলা নাগরিক সমাজের সদস্য আইনজীবী খায়রুল ইসলামসহ কয়েকজন।এ ব্যাপারে চিকি ৎ সক এইচ এন সরকার বলেন, ‘মেডিসিন বিশেষজ্ঞ হলেও আমি হূদেরাগের চিকি ৎ সা করতে পারি।’ভোলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৯৬ সাল থেকে ৫০ শয্যার লোকবল নিয়ে ১০০ শয্যার এই হাসপাতাল চলছে। এখানে বিশেষজ্ঞ চিকি ৎ সকের ১০টি পদ রয়েছে। এর মধ্যে অবেদনবিদ (এনেসথেসিস্ট), সার্জারি, কার্ডিওলজি, মেডিসিন, রেডিওলজি, নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ চিকি ৎ সকের ছয়টি পদ শূন্য। আট বছর ধরে এ হাসপাতালে অবেদনবিদ নেই। ২০১০ সালে এক দিনের জন্য একজন এসে যোগ দিয়ে আবার বদলি হয়ে চলে যান। বাকি বিশেষজ্ঞদের পদ এক বছর থেকে ছয় বছর শূন্য পড়ে আছে। এ ছাড়া চিকি ৎ সা কর্মকর্তার ১২টি পদের মধ্যে ছয়টি শূন্য। এ কারণে জরুরি বিভাগে তিনজন চিকি ৎ সা কর্মকর্তার স্থলে দায়িত্ব পালন করেন মাত্র একজন। পরীক্ষাগারগুলোতে দায়িত্বপ্রাপ্ত চিকি ৎ সা কর্মকর্তা ও টেকনিশিয়ান না থাকায় হাসপাতালে সব ধরনের পরীক্ষা বন্ধ রয়েছে। এ ছাড়া সেবক-সেবিকার ৫৪টি পদের মধ্যে ১২টি শূন্য। নতুন নিয়োগ দেওয়ার পরও তৃতীয়-চতুর্থ শ্রেণীর ৬৩টি পদের মধ্যে সাতটি শূন্য রয়েছে।হাসপাতালের আবাসিক চিকি ৎ সা কর্মকর্তা (আরএমও) শরীফ আহাম্মেদ বলেন, এখানে প্রতি মাসে দুই শতাধিক হূদেরাগী আসে। তাদের প্রাথমিক চিকি ৎ সা দিয়ে ঢাকা-বরিশাল পাঠিয়ে দেওয়া হয়। এক বিষয়ের বিশেষজ্ঞ চিকি ৎ সক বাধ্য হয়ে অন্য রোগের চিকি ৎ সা দিচ্ছেন।