চিকি ৎ সকেরা আসেন দেরিতে চলে যান আগেভাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ৩১ শয্যার হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকি ৎ সকদের বিরুদ্ধে সময়মতো হাসপাতালে না আসার অভিযোগ উঠেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকি ৎ সকের ১৩টি পদ থাকলেও বর্তমানে এই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আরএমওসহ ছয়জন চিকি ৎ সক কর্মরত আছেন। চিকি ৎ সকের সাতটি পদ শূন্য রয়েছে। এ ছাড়া দুজন অফিস সহকারী, একজন করে নার্সারি সুপারভাইজার, সিনিয়র নার্স, সহকারী নার্স, নিরাপত্তাকর্মী ও মালি এবং দুজন সুইপারের পদ শূন্য রয়েছে।গত বৃহস্পতিবার বেলা ১১টায় সরেজমিনে দেখা গেছে, বহির্বিভাগে বেশ কয়েকজন রোগী অপেক্ষা করছেন। কিন্তু দায়িত্বরত চিকি ৎ সক মো. আতিকুল হক ও গোলাম উর রহমান তাঁদের কক্ষে নেই। কক্ষের সামনে অপেক্ষারত আলেখা বেগম (৪৫) বলেন, ‘এক ঘণ্টারও বেশি সময় ধরে ডাক্তারের জন্য অপেক্ষা করছি। কিন্তু পাচ্ছি না।’ দুপুর ১২টার দিকে চিকি ৎ সা না নিয়েই তিনি বাড়ি চলে যান। উপজেলার পাইকপাড়া গ্রামের ছাইমা বেওয়া (৬৫) বলেন, ‘ডাক্তার পাচ্ছি না।’ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাসপাতাল চত্বরে অবস্থানকালে একজন চিকি ৎ সককেও দেখা যায়নি।বেলা আড়াইটার দিকে মুঠোফোনে চিকি ৎ সক মো. আতিকুল হক বলেন, ‘আমি রাউন্ডে থাকায় এ সমস্যা হতে পারে। অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাকে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার দিনাজপুরে গেছেন, তাই হয়তো অফিসে বসে তাঁর দায়িত্ব পালন করছিলাম। আর রোজার মাস, এ কারণে একটু বিলম্ব হতেই পারে। তবে সব রোগের ওষুধ হাসপাতালে বরাদ্দ না থাকায় রোগীদের প্রেসক্রিপশন করে দেওয়া হয়।’স্থানীয় বাসিন্দা হানিফ লস্কর, আতাউর রহমানসহ কয়েকজন অভিযোগ করেন, চিকি ৎ সকেরা হাসপাতালে আসেন দেরিতে, চলে যান সবার আগে। তাঁদের খেয়ালখুশিমতো হাসপাতাল চলছে। দু-এক জন চিকি ৎ সক হাসপাতালের বহির্বিভাগে রোগীদের চিকি ৎ সা দেন, তাঁদের আবার দুপুর একটার পর পাওয়া যায় না।হাসপাতালে ভর্তি রোগী রাশেদা বেগম (৪৫) ও আদম আলী (৪০) জানান, বুকে ব্যথা নিয়ে তাঁরা হাসপাতালে তিন-চারদিন আগে ভর্তি হয়েছেন। ডাক্তার ওষুধ কেনার স্লিপ লিখে দিয়েছেন। এখনো ওষুধ কিনতে পারেননি। এদিকে ওয়ার্ডের বাথরুমগুলো সময়মতো পরিষ্কার না করায় দুর্গন্ধে থাকা যায় না।স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, ৮ আগস্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এখানে যোগদান করে পরের দিন দুই দিনের ছুটি নিয়ে চলে যান। ছুটি শেষে তিনি কর্মস্থলে যোগদান করেন। কিন্তু দাপ্তরিক কাজে ১১ আগস্ট তিনি দিনাজপুর যান। আবার আবাসিক চিকি ৎ সা কর্মকর্তা (আরএমও) নুর নেওয়াজ আহমেদও ৬ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ছুটি নিয়ে রংপুরে প্রশিক্ষণে আছেন। অন্যদিকে সহকারী সার্জন নাজমিন নাহার (অ্যাডহক) ২৫ এপ্রিল থেকে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটিতে আছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) এ এস এম জাহিদুল ইসলাম বলেন, ‘হাসপাতালে কিছু অনিয়ম হচ্ছে। তা আমার কাছে প্রতীয়মান হয়েছে। আশা করছি, কিছুদিনের মধ্যে বিষয়গুলো খতিয়ে দেখা হবে।’