সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না থাকায় বিনা চিকি ৎ সায় দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির নাম রজব আলী। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পরতাবপুর গ্রামের দিনমজুর মকবুল আলীর পুত্র। এ ঘটনায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকি ৎ সক শাহিন আহমদসহ চারজনকে শোকজ করা হয়েছে।এলাকাবাসী ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে রজব আলী পুকুরের পানিতে পড়ে অসুস্থ হয়ে যায়। তাকে সারিয়ে তুলতে তার পিতা মকবুল আলী সকাল নয়টায় আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এসে দেখতে পান স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো চিকি ৎ সক নেই। সেখানে প্রায় আড়াই ঘণ্টা চিকি ৎ সকের জন্য অপেক্ষা করেন মকবুল আলী। কোনো উপায় না পেয়ে ছেলেকে বাঁচাতে তিনি উপজেলা সদরে এসে এক চিকি ৎ সকের শরণাপন্ন হন। ওই চিকি ৎ সক রজব আলীকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে মকবুল আলী বলেন, ‘আমরা গরিব বলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি চিকি ৎ সা নিতে যাই। কিন্তু এখানে ঘণ্টার পর ঘণ্টা বসেও কোনো চিকি ৎ সক পাওয়া যায় না। চিকি ৎ সার অভাবে এভাবে আমাদের সন্তানদের প্রাণ দিতে হয়। এর বিচার আমি কার কাছে চাইব।’ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অর্ধেন্দু দেব জানান, গত শুক্রবার চিকি ৎ সক ও নার্স স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। কিন্তু কী কারণে তাঁদের চিকি ৎ সক নেই বলা হলো, তা আমি বুঝতে পারছি না। এ ঘটনায় ওই দিনের দায়িত্বরত চিকি ৎ সক শাহিন আহমদ, সিনিয়র স্টাফ নার্স আবদুল্লাহ-আল-ফারুক, ওয়ার্ডবয় রফিক উদ্দিন মাছুম ও ঝাড়ুদার বেগম আখতারকে শোকজ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।এদিকে শাহিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘সেলফোনের মাধ্যমে রোগী আসার খবর পাই। কিন্তু পথিমধ্যে গাড়ির চাকা নষ্ট হওয়ার ফলে তা মেরামত করে স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে দেরি হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর সেই রোগীকে আর পাইনি। পরবর্তী সময়ে জানতে পেরেছি শিশুটি মৃত্যুবরণ করেছে।’