চিকি ৎ সকের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ
বগুড়া খ্রিষ্টান মিশন হাসপাতালে চিকি ৎ সকের অবহেলায় গত বুধবার ওয়াহিদা খাতুন (৩৮) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ওয়াহিদা খাতুন শেরপুর উপজেলা সদর থেকে প্রকাশিত সাপ্তাহিক উত্তরাঞ্চল বার্তার সম্পাদক আমজাদ হোসেনের স্ত্রী।বগুড়ার সিভিল সার্জন এ অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছেন। কমিটি গত বুধবার থেকেই তদন্ত শুরু করেছে।আমজাদ হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর দুপুর ১২টায় ওয়াহিদা খাতুনকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সন্ধ্যা ছয়টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ছেলের জন্ম হয়। গত বুধবার রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল। চিকি ৎ সকের নির্দেশে তিনি স্বাভাবিক খাবার খেতে শুরু করেন।আমজাদ হোসেন জানান, ওই দিন সকালে তিনি স্ত্রীকে নাশতা করান। এরপর তিনি স্ত্রী অপারেশনের স্থানে সামান্য লালচে পানি দেখতে পেয়ে বিষয়টি চিকি ৎ সককে জানান। হাসপাতালের গাইনি বিভাগের প্রধান রিটা মণ্ডল তাঁর স্ত্রীকে দেখে জানান, সেলাইয়ের ক্ষত অংশ না শুকানোর কারণে রোগীর ড্রেসিং করা প্রয়োজন। এ কথা বলেই চিকি ৎ সক সকাল সাড়ে নয়টার দিকে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। এরপর চিকি ৎ সক তাঁর কাছে দুই ব্যাগ রক্ত চান। সকাল সোয়া ১০টার দিকে তাঁকে জানানো হয় রোগী মারা গেছেন।আমজাদ হোসেন বলেন, ‘ড্রেসিংয়ের কথা বলে অনুমতি ছাড়াই চিকি ৎ সক রিটা মণ্ডল আবার আমার স্ত্রীকে অজ্ঞান করে গোপনে অপারেশন করান। তাঁর অবহেলা ও ভুল চিকি ৎ সার কারণেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।’ হাসপাতালের পরিচালক অ্যান্টনি এলবার্ট রোগীর মৃত্যুর ঘটনা তদন্ত করার জন্য সিভিল সার্জনের কাছে আরেকটি আবেদন করেন। চিকি ৎ সক রিটা মণ্ডল বলেন, ‘আমি চিকি ৎ সায় কোনো অবহেলা করিনি।’