চিকি ৎ সকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকি ৎ সকের অবহেলায় গত বুধবার রাতে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজন ও স্থানীয় লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। মারা যাওয়া প্রসূতির নাম বুলু খাতুন (২৮)। তিনি শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকি ৎ সক (আরএমও) আবদুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বুলু খাতুনের লাশ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুলু খাতুনকে গত বুধবার সন্ধ্যায় এখানে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে হাসপাতালের নার্স পারভীন খাতুন স্বাভাবিকভাবে সন্তান প্রসব করান। নবজাতকের জন্মের পরই প্রসূতির প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। ইসমাইল হোসেন জানান, ‘প্রসূতির রক্তক্ষরণ শুরু হলে স্ত্রীরোগ বিশেষজ্ঞ রাশেদা খানমকে জরুরি ভিত্তিতে আনার জন্য আমরা উপস্থিত চিকি ৎ সকদের বলি। তার পরও চিকি ৎ সক আসেননি।’ চিকি ৎ সক রাশেদা খানম বলেন, ‘পরিবারের লোকজন সিরাজগঞ্জে না নেওয়ায় রক্তশূন্যতার কারণে প্রসূতি মারা গেছে।’