চিকি ৎ সা সনদের জন্যও টাকা!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মসিউর রহমানের বিরুদ্ধে টাকার বিনিময়ে চিকি ৎ সা সনদ দেওয়ার এবং ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকি ৎ সকদের কাছ থেকে উ ৎ কোচ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।তাঁর বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিএ) প্রতিবেদন তৈরির জন্য দায়িত্ব পাওয়ার পর তিনি দন্তচিকি ৎ সকের কাছ থেকে দু-তিন হাজার টাকা করে চাঁদা নিয়ে প্রতিবেদন তৈরি করে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কমপ্লেক্সে চিকি ৎ সকের নয়টি পদের মধ্যে তিনটি শূন্য। ১১টি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে ১০ জন চিকি ৎ সক কর্মরত আছেন। এঁদের মধ্যে ডাসার ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকি ৎ সা কর্মকর্তা রুহুল আমিন মোল্লা মসিউর রহমানকে উ ৎ কোচ দিয়ে এক দিন এসে পুরো মাসের সই দিয়ে বেতন নিয়ে যান। তিনি মাদারীপুরের নিরাময় প্রাইভেট ক্লিনিকে রোগী দেখেন। তাঁর স্ত্রী ফারাহ আক্তারও উ ৎ কোচ দিয়ে এক দিন ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে এসে পুরো মাসের বেতন নিয়ে যান। চিকি ৎ সা কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, ‘আমি সপ্তাহে দু-এক দিন যাই। আমি নিরাময়ে প্র্যাকটিস করি।’ উ ৎ কোচের ব্যাপারে তিনি বলেন, ‘আমি মাদারীপুরের ছেলে হয়ে তাঁকে উ ৎ কোচ দেব কেন? আমার স্ত্রী ডাক্তার ফারাহ আক্তার বাঁশগাড়ী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ পেয়েছেন। কিন্তু সেখানে কোনো স্থাপনা না থাকায় যাননি।’মসিউর রহমান বলেন, ‘আমি কোনো চিকি ৎ সকের কাছ থেকে উ ৎ কোচ নিইনি। এমন প্রমাণ কেউ দিতে পারবে না।’একটি সূত্র জানায়, সংঘর্ষ, হামলা, ধর্ষণ, নির্যাতন বা যেকোনো কারণে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে বা রহস্যজনক মৃত্যু হলে থানায় মামলা করতে সনদ দরকার হয়। নিয়ম না থাকলেও মসিউর রহমান প্রতিটি সনদ বাবদ তিন হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত নেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনেকে হাসপাতালে ভর্তি না হয়েও সনদ নেন। পৌর এলাকার মিনাজদী গ্রামের আদিল উদ্দিন বলেন, ‘এলাকায় একটি সংঘর্ষের ঘটনায় আহত হয়ে সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হই। মামলার জন্য নভেম্বর মাসে টিএইচওর কাছে গেছি। হে এমএলএসএস খবিরের কাছে আমারে যাইতে বলে। পরে খবিররে পাঁচ হাজার টাকা দিয়া মেডিকেল সার্টিফিকেট নিই।’ মসিউর রহমান জানান, ‘পুলিশ চাইলে আমরা মেডিকেল সনদ দিই। এখানে টাকা নেওয়ার প্রশ্নই আসে না।’ কালকিনি ডেন্টাল প্লাসের দন্তচিকি ৎ সক মনিরুজ্জামান বলেন, ‘টিএইচও স্যার আমাদের কাগজপত্র দেখতে চাইলে দেখাই। তখন আমাদের ভয়ভীতি দেখিয়ে বলেন, তোমাদের অনুমোদন না থাকায় তিন বছর জেল ও জরিমানা হবে। পরে প্রত্যেকের কাছে তিনি এক লাখ টাকা করে দাবি করেন। আমরা ১০ জন মিলে প্রত্যেকে দুই হাজার টাকা করে দিয়েছি। ইউনিয়নের ডেন্টিস্টরা কত দিয়েছে, জানি না।’মসিউর রহমান বলেন, ‘আমি ডেন্টিস্টদের কাছ থেকে কোনো টাকা নিইনি। এ অভিযোগগুলো সত্য নয়।’কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহীন মণ্ডল বলেন, ‘অনেক সময় মেডিকেল সনদের সঙ্গে ঘটনার মিল পাওয়া যায় না। সনদ শুধু ঘটনা ঘটছে তার প্রমাণ। ফলে মামলার তদন্তে আমাদের হিমশিম খেতে হয়।’সিভিল সার্জন নোমান চৌধুরী অভিযোগগুলোর বিষয়ে বলেন, ‘মসিউর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখছি। সত্য প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’