চিকিত্সক ও পরিদর্শিকার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্রে অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগে পরিবারকল্যাণ পরিদর্শক (ভিজিটর) শামছুন্নাহার ও চিকিত্সক হুসনা বেগমকে আসামি করে গতকাল বৃহস্পতিবার মামলা হয়েছে। নবজাতকের মা হীরামণির চাচাশ্বশুর ছাইদুর রহমান কিশোরগঞ্জ ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন।বাদীর জবানবন্দী গ্রহণ শেষে আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলী আহসান মামলাটিকে এফআইআর হিসেবে গণ্য করে আগামী দুই দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।এর আগে গত বুধবার কিশোরগঞ্জের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমানের নির্দেশে কর্তব্যে অবহেলায় শামছুন্নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়।