চিকিত্সককে মারধর করায় কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা আতোয়ার রহমানকে লাঞ্ছিত করা হয়েছে, এমন অভিযোগ এনে এর প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন সেখানকার চিকিত্সক ও কর্মকর্তা-কর্মচারীরা।

আজ সোমবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালো ব্যাচ ধারণ ও কর্মবিরতি কর্মসূচি পালন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ও কর্মকর্তা-কর্মচারীরা।
এতে দুর্ভোগে পড়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।
আতোয়ার রহমানের অভিযোগ, স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয়ের চাচাতো ভাই টয় ও তাঁর সঙ্গীরা গতকাল রোববার রাত আটটায় তাঁকে একটি মার্কেটে ডেকে নিয়ে মারধর করেন।

আতোয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘গতকাল রোববার রাত আটটার দিকে টয় ও তার সঙ্গীরা আমাকে একটি মার্কেটের দোতলায় ডেকে নিয়ে হঠাত্ লাথি ও কিলঘুষি মারে।’
অভিযোগের ব্যাপারে সাংসদের চাচাতো ভাই টয়ের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
সাংসদের ফুফাতো ভাই ও সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান শরীফ প্রথম আলোকে বলেন, ‘সাংসদের পরিবার নিয়ে অশ্লীল গালমন্দ করায় এ ঘটনা ঘটেছে বলে শুনেছি।’