চিকির্যাসক শুভাগত চৌধুরী ও মনোছবির শিক্ষক কৃষ্ণকান্ত সংবর্ধিত
চিকির্যাসক-লেখক শুভাগত চৌধুরী ও ‘মনোছবি’র শিক্ষণ পদ্ধতির শিক্ষকখ্যাত কৃষ্ণকান্ত তালুকদারকে সেবামূলক সংগঠন ‘সিলেট বিবেক’ সংবর্ধনা দিয়েছে। গত শুক্রবার রাতে সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে স্বাধীনতার চার দশক উপলক্ষে সিলেট নগরের কাজীটুলার মুক্তিযোদ্ধা মো. আমির হোসেনকে সম্মাননা দেওয়া হয়।সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজি মহারাজ, সিলেট প্রেসক্লাবের সভাপতি আহমেদ নূর সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা দেন। সভাপতিত্ব করেন সিলেট বিবেকের সভাপতি নীরেশ চন্দ্র দাশ।কৃষ্ণকান্ত তালুকদার তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে একান্তই নিজের একটি শিক্ষণ পদ্ধতি খুদে শিক্ষার্থীদের দিয়ে চর্চা করা এবং এই নিয়ে প্রথম আলোয় বিশেষ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দেশে-বিদেশে আলোচিত হওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের বাচ্চারা জন্মগতভাবে মেধাবী হয়ে ওঠে না। তাদের মেধাবী করে তুলতে আমাদের প্রচেষ্টা থাকতে হবে। আমার শিক্ষণ পদ্ধতি আসলে মন দিয়ে অনুভব করার।’সুনামগঞ্জের শাল্লা উপজেলার সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত তালুকদারকে নিয়ে ২০০৫ সালের ২৬ আগস্ট প্রথম আলোয় ‘কৃষ্ণকান্তের মনোছবির জগর্যা’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।