চিকিৎ সকসহ ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া ও পাবনার ঈশ্বরদীতে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় দুই বোন এবং একজন চিকিৎ সকসহ ছয়জন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ঈশ্বরদী (পাবনা): পাবনা-কুষ্টিয়া মহাসড়কে ঈশ্বরদীর নতুন হাট মোড়ের গোলচত্বরে গতকাল রোববার সকালে একটি ট্রাক আরিফা (১৮) ও তার বোন দিপাকে (১৪) চাপা দেয়। ঘটনাস্থলেই তারা নিহত হয়। তাদের বাড়ি ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের পাঠশালা মোড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালক ইউসুফ আলী ও তার সহকারী আবু জাফরকে আটক করে পুলিশে দেন। বিক্ষুব্ধ লোকজন ট্রাকটি ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেন। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে কিছু উচ্ছৃঙ্খল যুবক তিনজন সাংবাদিককে মারধর করেন। তাঁরা সাংবাদিকদের বহনকারী একটি ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করেন।আহত সাংবাদিকেরা হলেন প্রথম আলোর ঈশ্বরদী প্রতিনিধি মাহাবুবুল হক, ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদীর সম্পাদক সুমার খান ও বার্তা সম্পাদক আমিনুর রহমান।শিবগঞ্জ (বগুড়া): বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থানগড় সেতুর অদূরে হাতিবান্ধায় গত শনিবার রাত দেড়টার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এর পরপরই একটি মাইক্রোবাসের সঙ্গেও বাসটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাসের যাত্রী বুলবুলি বেগম (৩০) ও অজ্ঞাতপরিচয় আরও দুজন নিহত ও ১৮ জন যাত্রী আহত হন। বুলবুলি বেগম রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়া কাজীপাড়া গ্রামের আবদুর রশিদের স্ত্রী।বগুড়া: শহরের তেলীপুকুরে শনিবার সকালে একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎ সক আজিজুল হক (৪০) গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে বেলা দুইটার দিকে তিনি মারা যান।