কিশোরগঞ্জে ২৫০ শয্যার সদর আধুনিক হাসপাতালে চিকিৎ সকের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন হোসাইন সারোয়ার খান গতকাল সংশ্লিষ্ট চিকিৎ সক শরফুদ্দীন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। নোটিশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে পাঠানো হয়েছে। হাসপাতাল ও রোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার সকাল ১০টায় জেলা শহরের হাওর এলাকার নুরুল ইসলাম পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। রাত পৌনে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। রোগীর আত্মীয়স্বজন অভিযোগ করেন, ভর্তির পর কোনো চিকিৎ সক তাঁকে চিকিৎ সা দিতে আসেননি। রোগী ভর্তির পর দায়িত্বে থাকা চিকিৎ সক শরফুদ্দিন মাহমুদ হাসপাতালে উপস্থিত ছিলেন না। মৃত্যুর এক ঘণ্টা আগে নুরুল ইসলাম প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। কিন্তু রোগীকে কোনো অক্সিজেন দেওয়া হয়নি। মৃত্যুর পর সেবিকারা অক্সিজেন নিয়ে ছুটে আসেন। নুরুল ইসলামের মৃত্যুর পর তাঁর স্বজনেরা হাসপাতালে বিক্ষোভ করতে থাকলে অন্য চিকিৎ সকেরা এসে ওই সময়ে ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎ সক শরফুদ্দিন মাহমুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা শান্ত হন। হাসপাতালের আবাসিক চিকিৎ সা কর্মকর্তা মো. আবদুল মজিদ বলেন, ওই ওয়ার্ডের দায়িত্বে ছিলেন চিকিৎ সক শরফুদ্দীন মাহমুদ। তিনি কাউকে কিছু না জানিয়ে দায়িত্বে অনুপস্থিত ছিলেন।গতকাল সিভিল সার্জন হোসাইন সারোয়ার খানসহ হাসপাতালের চিকিৎ সকেরা এ নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সিভিল সার্জন শরফুদ্দীন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশের অনুলিপি স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। দায়িত্বে অনুপস্থিত থাকার কথা স্বীকার করে চিকিৎ সক শরফুদ্দীন মাহমুদ বলেন, তাঁর এক অসুস্থ আত্মীয়কে দেখতে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। ওই আত্মীয়ের অবস্থা গুরুতর হওয়ায় তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর সময় পাননি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এমন ভুল হবে না। সিভিল সার্জন হোসাইন সারোয়ার খান বলেন, নোটিশের জবাব পাওয়ার পর মহাপরিচালকের পরামর্শক্রমে শরফুদ্দিন মাহমুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।