চিকিৎসক অরূপ রতনের এফডিএসআরসিএস ডিগ্রি লাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেন্টাল সার্জন, রবীন্দ্রসংগীতশিল্পী এবং ধূমপান ও মাদকবিরোধী সংস্থার (মানস) প্রতিষ্ঠাতা সভাপতি অরূপ রতন চৌধুরী রয়েল কলেজ অব সার্জনস থেকে এফডিএসআরসিএস ডিগ্রি লাভ করেছেন। তিনি বর্তমানে বারডেম হাসপাতালের অনারারি সিনিয়র কনসালট্যান্ট ও ডেন্টিস্ট ও ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত। অরূপ রতন চৌধুরী ১৯৯৮ সালে জাতিসংঘ পুরস্কার টোব্যাকো অব হেলথ মেডেল লাভ করেন। তিনি বর্তমানে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য। বিজ্ঞপ্তি।