চিকিৎসক আদালতে কর্মবিরতি, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলার আসামি ফরিদপুর শহরের বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক গতকাল মঙ্গলবার সকালে আদালতে হাজিরা দিতে যান। এ ঘটনায় তাঁর সহকর্মীরা সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালটিতে কর্মবিরতি পালন করেন। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।

ফরিদপুর শহরের বেসরকারি ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসক আমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন শহরের কমলাপুর মহল্লার আজগর আলী খান। গতকাল ওই মামলায় ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতে হাজিরা দিতে যান আমিনুল। দুপুরে আমিনুল জামিন নিয়ে হাসপাতালে ফেরার পর তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।