প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় ও পর্যাপ্ত ওষুধের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী উপজেলা শহরে মানববন্ধন করেছে। শহরের প্রধান সড়কে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তৃতা করেন জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক রফিজুল ইসলাম, জাকারিয়া হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার, নূরুজ্জামান তারা, উপজেলা পরিবেশ রক্ষা কমিটির সদস্যসচিব আবদুল গফুর সরকার, আশরাফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে একজন চিকিৎসক, তিনজন নার্স ও দুজন ওয়ার্ডবয় দিয়ে। নেই প্রয়োজনীয় ওষুধ। ফলে এ অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাঁরা অবিলম্বে প্রয়োজনীয় জনবল ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান।