চিকিৎসক ও সেবিকার অবহেলায় মা ও নবজাতকের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সের অবহেলায় গতকাল রোববার ভোরে এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।পারিবারিক অভিযোগে জানা গেছে, উপজেলা পরিষদ এলাকার মৃত গিয়াস উদ্দিনের মেয়ে পারভীন আক্তারের (২৮) গতকাল শনিবার রাতে প্রসব ব্যথা শুরু হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মমতাজ উদ্দিন ও জ্যেষ্ঠ সেবিকা শামীমা আক্তারের অবহেলায় গতকাল রোববার ভোরে নবজাতক ভূমিষ্ঠ হয়ে মারা যায়। পরে প্রসূতিও মারা যান।মৃত প্রসূতির স্বামী আঙ্গুর মিয়া বলেন, ‘চিকিৎসক ও সেবিকার অবহেলায় আমার স্ত্রী ও নবজাতকের মৃত্যু হয়েছে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা শামীমা আক্তার জানান, প্রসূতি ও নবজাতককে আপ্রাণ চেষ্টা করেও বাঁচানো যায়নি। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মমতাজ উদ্দিন বলেন, ‘আমার দায়িত্ব শুধু রোগীকে ভর্তি করানো, বাকি কাজ সেবিকাদের।’ তিনি আরও বলেন, ‘এই মৃত্যুর জন্য আমি দায়ী নই।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সোহেল মাহমুদ জানান, চিকিৎসক ও সেবিকার অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ ওয়াহাব জানান, প্রসূতি ও নবজাতকের মৃত্যুর সঙ্গে যারা জড়িত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।জামালপুরের সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দে জানান, এ ব্যাপারে জামালপুর জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞকে প্রধান করে তদন্ত দল গঠন করে দেওয়া হবে।