চিকিৎসক দিবস পালনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়ভাবে চিকিৎসক দিবস পালনের দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। গতকাল বুধবার বিশ্ব চিকিৎসক দিবস উপলক্ষে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এই দাবি জানান। চিকিৎসক দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘প্রতিটি চিকিৎসকের কর্মস্থল নিরাপদ হোক’।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ওই হাসপাতালের চিকিৎসক সুব্রত ঘোষ বলেন, চিকিৎসকদের রাজনৈতিক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), বাংলাদেশে চিকিৎসক সংসদ, ডক্টরস ফর হেলথ অ্যান্ড হোপ চিকিৎসক দিবসটি পালন করে না। পেশাজীবী চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনও এই দিনটি পালন করে না। তিনি বলেন, বছরে ৩৬৫ দিনের ২৪ ঘণ্টা চিকিৎসকেরা মানুষের সেবা দেন। তাঁদের জন্য উৎসর্গকৃত এই দিনটি তাই জাতীয়ভাবে পালন করা উচিত। বিজ্ঞপ্তি।