চিকিৎসক ধর্মঘট চলছে রাঙামাটি শহরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা তুষার কান্তি নাথকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে রাঙামাটি শহরে চিকিৎসকদের ধর্মঘট চলছে। এদিকে পুলিশ অপহরণ ও নির্যাতনকারীদের শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।ধর্মঘট চলাকালে চিকিৎসকেরা কেউ ব্যক্তিগত চেম্বার ও ক্লিনিকে যাননি। শহরের অধিকাংশ ওষুধের দোকানও বন্ধ ছিল। তবে জেনারেল হাসপাতালের জরুরি ও অন্তর্বিভাগ খোলা ছিল। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক হ্লে কান্তি চাকমা বলেন, ‘তুষার কান্তি নাথকে অপহরণ ও নির্যাতনকারীদের গ্রেপ্তারে আমাদের দেওয়া সময়সীমা শেষ হবে সোমবার। ওই দিন সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে, পরবর্তী সময়ে কী কর্মসূচি দেওয়া যায়।’ কর্মসূচি ঘোষণার পর প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে তিনি জানান।