চিকিৎসক না পেয়ে কক্ষে ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে গতকাল মঙ্গলবার কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চিকিৎসক না পেয়ে ক্ষুব্ধ রোগীরা এক চিকিৎসকের কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল হাসপাতালের বহির্বিভাগ থেকে টোকেন নিয়ে রোগীরা চিকিৎসাসেবা নেওয়ার জন্য হাসপাতালের দ্বিতীয় তলার ৮৪ নম্বর কক্ষের চিকিৎসক আতিকুর রহমানের কক্ষের সামনে সকাল থেকে লাইন ধরে। সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করার পরও ওই চিকিৎসকের দেখা না পেয়ে ক্ষুব্ধ রোগীরা তাঁর কক্ষে ভাঙচুর চালায় এবং পরে ফিরে যায়।হাসপাতালের তত্ত্বাবধায়ক নজিবুর রহমান মুঠোফোনে জানান, স্বাস্থ্য বিভাগের একটি জরুরি বৈঠকে তিনি রাজশাহীতে আছেন। তদন্ত করে তিনি ব্যবস্থা নেবেন। মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে আতিকুর রহমানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।