চিকিৎসক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসক নিয়োগ নিয়ে ‘বিভ্রান্তি’ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কাভারেজ মূল্যায়ন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শুরুতেই ওএসডি ১৬৪৭ চিকিৎসক!সম্প্রতি শূন্য পদের অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে আজ স্বাস্থ্যমন্ত্রী এই বক্তব্য দিলেন।
মন্ত্রী বলেন, ‘এই যে আমরা ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছি। যে জায়গায় ২০ জনের পদ আছে, সেখানে হয়তো ২৩ জন আছেন। এ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। ইউনিয়ন পর্যায়ে অনেক জায়গায় অবকাঠামো নেই। ডাক্তার সাহেবদের বসার জায়গা নেই। অবকাঠামো হওয়ার আগেই আমরা চিকিৎসক দিয়েছি। যে ইউনিয়নে বসার জায়গা নেই সেখান থেকে উপজেলায় নিয়ে এসেছি। তবে খুব অল্প সংখ্যায়। দু-চারজন হতে পারে।
নিয়োগপর্বেই ওএসডিযেসব জায়গায় চিকিৎসকদের বসার জায়গা নেই, সেসব জায়গায় চেয়ার-টেবিল দেওয়া ও অবকাঠামো নির্মাণে স্থানীয় সাংসদদের সহযোগিতা চেয়েছেন মন্ত্রী।
এদিকে ইপিআইতে সবচেয়ে ভালো করার জন্য রাজশাহী সিটি করপোরেশন আজ পুরস্কৃত হয়। পুরস্কার গ্রহণের সময় করপোরেশনের প্রতিনিধি সিটি করপোরেশন মেয়র ও কাউন্সিলরদের ধন্যবাদ জানান। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি।
শূন্য পদের চেয়ে চিকিৎসক বেশি জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, এই অবদান সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের। কারণ যে সময় জরিপ হয় সে সময় লিটন ছিলেন মেয়র। তিনি আগে জানলে খায়রুজ্জামান লিটনকে দাওয়াত করতেন বলেও উল্লেখ করেন।
বর্তমানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি ১৮-দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।