প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নুরুজ্জামান খোকন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাত ১১টায় উপজেলার ছনপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই প্রাইভেট কারের আরোহী। ঢাকামুখী প্রাইভেট কারটিকে পেছন থেকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, ঘটনাস্থলেই নুরুজ্জামান নিহত হন। তিনি নরসিংদীর মাধবদীতে রোগী দেখেন। চালক পলাতক রয়েছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি|